মোশারফ হোসেন সুনামগঞ্জ ::আসন্ন সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও জনবান্ধব নেতা সরদ ইউপি চেয়ারম্যান মো.জুনাব আলী -কে ঘিরে ডালপালা মেলছে সাধারণ মানুষের নতুন স্বপ্ন। বিশেষ করে সুনামগঞ্জ তাহিরপুর সদর উপজেলার দুর্গম ও প্রান্তিক জনপদের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেছেন তিনি। তাহিরপুরে ঈদ পরবর্তী এক জনসভায় তিনি শেষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, "আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ এবং প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করা। সুনামগঞ্জ তাহিরপুর প্রতিটি গ্রাম ও অবহেলিত জনপদকে শহরের সুযোগ-সুবিধার আওতায় আনাই আমার প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা ও জুনাব আলীর প্রতিশ্রুতি: সুনামগঞ্জ তাহিরপুর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটাররা একজন শিক্ষিত ও আধুনিক মনস্ক নেতৃত্ব খুঁজছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মো. জুনাব আলী একজন সফল ব্যবসায়ী হিসেবে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন,চেয়ারম্যান তেমনি রাজনীতিবিদ হিসেবেও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন।
এ প্রসঙ্গে জুনাব আলী বলেন, "আমি কেবল পদের জন্য নয়, বরং শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। বীর মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রকৃত সম্মান তখনই হবে যখন আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পারব। আমি চাই সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা হবে একটি আদর্শ ও স্বনির্ভর জনপদ। তিনি আরও বলেন, আমি তাহিরপুর মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা উপহার দিতে চাই তিনি সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশিবাদ চেয়েছেন