প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

শিবচরে গুলিবিদ্ধ পরিবহন শ্রমিক, ভোগান্তিতে ঢাকা-মুখী যাত্রীরা


মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাঁচ্চর গোলচত্বরে ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত আরমান সর্দার (৩৫) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি প্রাইভেট কার ভাড়া নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আজমল হুদা চৌধুরী (ইথু) ও গাড়ির চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। চালক চার হাজার টাকা ভাড়া দাবি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে এসে ফারুক মোল্লার অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিকদারকান্দি এলাকার নজরুল সর্দারের ছেলে আরমান সর্দার গুলিবিদ্ধ হন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে, গুলির ঘটনার পর পাঁচ্চর গোলচত্বরে ঢাকা-মুখী যানবাহন চলাচল কমে যায়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag
আরও খবর