সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

"পাবিপ্রবি'তে আইটি ফেয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত"

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ারের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারী) সকালে আইটি ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্প্রচ্যান্সে ড. হাফিজা খাতুন।



আইটি ফেয়ারের দ্বিতীয় সেশনে গ্যালারী-২ তে ‘বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড নিউরোইমেজিং: কারেন্ট পার্সপেকটিভ এন্ড পটেনশিয়াল’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড হেলথ ফ্যাকাাল্টির শিক্ষক টনিমা এস আলী। সেমিনারের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমরা নতুন নতুন গবেষক পাবো। তাদের হাত ধরে এগিয়ে যাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের ষ্ট্যান্ডিং কমিটির সভার উল্লেখ করে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পাবনা বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ, গবেষণা, শিক্ষার মান উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে উচ্ছসিত প্রশংসা করেছেন। এটা আমাদের সামনে পথ চলার জন্য বড় অনুপ্রেরণা। আমরা সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে উচ্চস্তরে পৌঁছে দেব।



বিশেষ অতিথি প্রো ভিসি প্রফেসর ড. মোস্তফা কামাল খান বলেন, আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।



বিশেষ অথিথি ট্রেজারার প্রফেসর ড. কে. এম. সালাহ উদ্দিন বলেন, ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন তাতে এই ধরণের আইটি ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে দক্ষ মানবসম্পদ দক্ষ তা এর মাধ্যমে বের হয়ে আসবে।



কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিমের সভাপতিত্বে সেমিনারের মূল বক্তা টনিমা এস আলী মূলত নিউরোইমেজ নিয়ে কাজ করেন। তার গবেষণা কর্ম ব্রেইনের এম আর আই ফাংশান। তিনি প্রজেক্টরের মাধ্যমে মানব শরীরের বিশেষ করে ব্রেইনের বিভিন্ন অংশের কাজের বর্ণনা দেন।


এসময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ভিসি হযরত আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর কামাল হোসেন, সিনিয়র শিক্ষক , কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, আইটি ফেয়ারের শেষ দিন রবিবার প্রোগ্রামিং কনটেষ্ট, আইকিউ কুইজ, ফেয়ার ওয়েল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে ।

আরও খবর