প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

শিবচরে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ, যুবক আটক


সমাজ যেন ধীরে ধীরে তার মানবিকতা হারিয়ে ফেলছে। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের খবর—কখনো শিশু, কখনো তরুণী, আবার কখনো মানসিক ভারসাম্যহীন অসহায় নারী। নিরাপত্তার যে বোধ একজন মানুষের মৌলিক অধিকার, তা আজ সবচেয়ে বেশি অনিশ্চিত হয়ে পড়েছে নারীদের জন্য। নিষ্ঠুরতার এই ধারাবাহিকতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে তারা, যারা নিজের কথা বলার ক্ষমতাও হারিয়েছে। প্রশ্ন উঠছে, এই সমাজে আর কতটা অসহায় হলে একজন নারী নিরাপদ থাকবে?

এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়। এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন পাশের মনির বেপারীর একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ঘটনা আবারও প্রমাণ করে, শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত না হলে এই অপরাধের লাগাম টেনে ধরা কঠিন হয়ে পড়বে। এখন সময় কঠোর প্রতিরোধ গড়ে তোলার, যেন আর কোনো অসহায় মানুষ এমন নির্মমতার শিকার না হয়।

Tag
আরও খবর