ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

‎হোসেনপুরে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ


‎কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগে, ঈদের আগে উপহার পেয়ে আনন্দে ভরে ওঠে শতাধিক পরিবারের হৃদয়।

‎

‎বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নির্জন পলাশ।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা

‎ময়মনসিংহ  জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রুহুল আমিন।

‎মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ডা.রফিকুল ইসলাম,হোসেনপুর বিএম কলেজের অধ্যাপক আবুল হোসেন,মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ।স্থানীয় সাংবাদিক মাহফুজ রাজা।

‎স্থানীয় যুবক আলম, স্বপন আহমেদ,আজহারুল ইসলাম,রাজন মিয়া,প্রদীপ,বিপুল,বাক্কারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎

‎এ সময় প্রায় ১০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ সামগ্রী-তেল, চিনি, ডাল, আতপ চাল, পেঁয়াজ, রসুন, সেমাই, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। পাশাপাশি প্রায় ৩০০ মানুষের জন্য আয়োজন করা হয় গণইফতার।

‎

‎উপহার পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। কেউ বলছিলেন, এই সামান্য সহায়তাই আমাদের ঈদকে পূর্ণতা দেবে।

‎

‎স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

‎

‎মানবিক ভালোবাসার স্পর্শে ঈদের আগাম আনন্দ যেন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়,এ যেন সামান্য উপহারের আড়ালে এক বিশাল হৃদয়ের গল্প।

‎

‎জানা যায়,২০২০ সাল থেকে শুরু হয়ে হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। মানবিক এ সংগঠনটি স্বচ্ছ কাজের জন্য ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন সর্বমহলে।

‎

আরও খবর