সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2023 12:57:56 pm

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ৪ রানে হেরেছে ইয়াসির আলীর খুলনা খুলনা টাইগার্স। লিটন দাস-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এছাড়া লিটন করেন ৫০ রান। খুলনার হয়ে ১ টি করে উইকেট পেয়ছেন ওয়াহাব রিয়াজ এবং নাহিদুল ইসলাম। 


জবাবে ব্যাট করতে নেমে তামিম ১৪, অ্যান্ড্রু বালর্বিনি ৩৮, শাই হোপ ৩৩, আজম খান ১, মাহমুদুল জয় ২৬, সাইফুদ্দিন ৮ রানে ফিরে গেলে অধিনায়ক রাব্বী ও পাকিস্তানে ওহাব রিয়াজ চেস্টা করেন দলকে জয়ে বন্দরে নেওয়ার জন্য কিন্তু শেষ দিকে নাসিম শাহ ও মোসাদ্দেকের বোলিং তোপে সেই করা সম্বব হয়ে ওঠে নি।


শেষ ওভারে ১৭ রানের দরকার ছিল, কিন্তু ৫ বলে ১১ রান তুলতে পারলেও শেষ বলে ৬ রান নিতে পারেননি ইয়াসির আলী। মাত্র ১ রান নিলে ৪ রানে জয় পায় কুমিল্লা। এতে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে চ্যাম্পিয়নরা। 


এর আগে শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার।

 

ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।


তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।


শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল। 

আরও খবর