ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2023 08:19:55 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। এ সময় ডাক দিলে নেতাকর্মীদের চলে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না।


আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ।


বিএনপির গণজোয়ারে এখন ভাটার টান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাই এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা। পদযাত্রা নয়, মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ।


আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকবো।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে