মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর শিবচর উপজেলা ও সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা।
১৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবচর উপজেলা ছাত্রদল ও সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ খান (তুরাগ) অভিযোগ করে বলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানের বিরুদ্ধে মাদারীপুর সদর থানার ওসি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই ওসিকে প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে শিবচর উপজেলা ছাত্রদল, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল, শিবচর পৌর ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে