নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

সিগারেট খেতে নিষেধ করায় গলাচিপায় ৩ শিক্ষার্থীকে মারধর, থানায় মামলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা শরিফুল ইসলাম গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চর কাজল ইউনিয়নের ছোট শিবা সোমবাড়িয়া বাজারে সাইফুল ইসলামের কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা তিন শিক্ষার্থী—তানভীর হোসেন (১৭), সাব্বির হোসেন (১৯) ও ইশতিয়াক (১৭)-এর ওপর মাহিন, মফিজুল ও মরসালিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আহত করে। আহত তানভীর হোসেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সাব্বির হোসেন কাজী বাউফল পলিটেকনিক ইনস্টিটিউটের সার্ভে বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র এবং ইশতিয়াক চর শিবা টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীদের দাবি, ঘটনার একদিন আগে বাজারে মাহিনদের সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তা আর হয়নি। এরই জেরে শনিবার রাতে বাজারে অবস্থানকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তানভীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর