শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

শেরপুরে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

শেরপুরে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের পরিবার এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে শেরপুর জেলা বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া চারজন ভুক্তভোগীর পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার উদ্যোগে এসব চেক প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের কাছেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল আউয়াল, বিশিষ্ট সাংবাদিক কাকন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা।

Tag
আরও খবর