|
Date: 2026-03-09 19:41:17 |
শেরপুরে বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের পরিবার এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শেরপুর জেলা বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া চারজন ভুক্তভোগীর পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার উদ্যোগে এসব চেক প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারের কাছেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল আউয়াল, বিশিষ্ট সাংবাদিক কাকন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা।
© Deshchitro 2024