মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

কুড়িগ্রামে চুরি ও মাদকের ২১টি মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার



কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জজকোর্ট চত্বর থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার এক আসামীসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার (২৭ জানুয়ারি) আদালতের মাধ্যম আসামীদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

এ তথ্য জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার। 

গ্রেফতাররা হলেন, জেনারেল হাসপাতাল এলাকার  বস্তি পাড়ার  আসিফ ইকবাল (৪০), একই এলাকার সাদ্দাম (২৯) ও  হরিকেস মধ্যপাড়ার হৃদয় (২৬)। 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের জজকোর্ট চত্বর এলাকা থেকে ১২টি চুরি ও ৯টি মাদক মামলার আসামী আসিফ ইকবাল, ৩টি চুরি ও ৬টি মাদক মামলার আসামি একই এলাকার সাদ্দাম এবং একটি চুরি ও ৩টি মাদক মামলার আসামী হৃদয়কে চোরাই মোটরসাইকেল ও চোরাই মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,  'এই চোর চক্রটি বিভিন্ন সময়ে কুড়িগ্রাম শহরে চুরি ও মাদকের কারবার করে আসছিলো। পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই চক্রটিকে হাতেনাতে গ্রেফতার হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।'



আরও খবর