পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ ভবন গুঁড়িয়ে, ১২ দোকানে জরিমানা

শিবচর উপজেলার ভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্পিত সম্পত্তিতে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১২টি দোকানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা এবং এক বেকারির কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। প্রশাসনের পূর্ব নিষেধাজ্ঞা অমান্য করে সরকারের অনুমতি ছাড়া অর্পিত সম্পত্তিতে একটি ভবন নির্মাণ করা হচ্ছিল। অভিযানকালে ভেকু দিয়ে ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ১২টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একটি বেকারির কর্মচারীকে একই আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, কয়েকটি মিষ্টির দোকানে প্যাকেটসহ ওজন করে মিষ্টি বিক্রি করা হচ্ছিল। ব্যবহৃত প্যাকেটগুলোর ওজন প্রায় ১৫০ গ্রাম পর্যন্ত বেশি হওয়ায় ক্রেতারা প্রকৃত পণ্যের তুলনায় কম মিষ্টি পাচ্ছিলেন। প্রাথমিক হিসাবে, এভাবে একটি দোকান বছরে প্রায় ৫০ হাজার টাকার অতিরিক্ত অর্থ আদায় করে থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে অর্পিত সম্পত্তিতে ভবন নির্মাণ করা হচ্ছিল, সেটি অপসারণ করা হয়েছে। বাজারে বিভিন্ন অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১০ ঘন্টা ২৭ মিনিট আগে