শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রংপুরের উন্নয়নে শপথ: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ নবনির্বাচিত এমপির মিলনমেলা

যিশাই মুরমু হীরা ( Contributor )

প্রকাশের সময়: 04-03-2026 05:38:50 pm

,

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্যের সাথে এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ রংপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো: রায়হান সিরাজী, ২০ রংপুর-২ আসনের জনাব এ টি এম আজহারুল ইসলাম, ২১ রংপুর-৩ আসনের জনাব মো: মাহবুবুর রহমান (বেলাল), ২২ রংপুর-৪ আসনের জনাব আখতার হোসেন, ২৩ রংপুর-৫ আসনের জনাব মো: গোলাম রব্বানী এবং ২৪ রংপুর-৬ আসনের জনাব মো: নুরুল আমীন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মতবিনিময়কালে বক্তারা রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যগণ জেলার উন্নয়নে জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর