আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি লোকপ্রশাসন সমিতির নেতৃত্বে নতুন মুখ: ভিপি নাইম, জিএস মালেক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর লোকপ্রশাসন সমিতির ১ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সহ-সভাপতি পদে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ নাঈম রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মালেক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন সভাপতি এবং অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাধারণ সম্পাদক শাওন আকন্দ, সহকারী কোষাধ্যক্ষ মো. মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সিয়াম, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া ত্বোহফা আফিন্দি, ক্রীড়া সম্পাদক জাসিয়া সাফ্ফাত বিনতে আনওয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুস সালাম এবং দপ্তর সম্পাদক মোস্তাকিম বিল্লাহ।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফুল হাসান চৌধুরী, রুবাইয়া হক হৃদিকা, খন্দকার মুহিদুল হাসান ও মো. আলতাফ হুসাইন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মিনি অডিটোরিয়ামে সমিতির গঠনতন্ত্র অনুমোদিত হয়। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হুসাইনীকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে ২ মার্চ ও ৩ মার্চ বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর