জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬-এ আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরীর শতভাগ সাফল্য

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৬ ইং-এ নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরী অর্জন করেছে শতভাগ সাফল্য। চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আনন্দের বিষয় হলো অংশগ্রহণকারী প্রত্যেকেই বৃত্তি অর্জন করেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এ অভূতপূর্ব সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বয়েই এই গৌরবোজ্জ্বল সাফল্য সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, নৈতিক আদর্শ গঠন এবং আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আল-কারীম ক্যাডেট মাদরাসা নাগেশ্বরী আগামী দিনগুলোতেও এমন ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে। এ অর্জনে শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Tag
আরও খবর