বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচনে মো. কামারুল হক সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান।
ঢাকায় ২৪ (ফেব্রুয়ারী) মঙ্গলবার এই দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বাসস ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোশতাক আহমদ।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রমজান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্যপদে সাইফুল ইসলাম সবুজ, মো. ইসমাইল হোসেন পলাশ ও মো. কামরুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কাস-এর মহাসচিব মোশতাক আহমদ।
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে