‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আজ বিশ্ব চিন্তা দিবস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2026 11:53:02 am

আজ ২২ ফেব্রুয়ারি, রোববার বিশ্ব চিন্তা দিবস। বিশ্বব্যাপী পালিত হয় এ দিনটি। সর্বপ্রথম ৯০ বছর আগে ১৯২৬ সালের গার্লস স্কাউটদের কথা মাথায় রেখে বিশ্বব্যাপী এ দিনটি উদযাপন শুরু হয়। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল এবং তার বোন বিশ্ব চিফ গাইড অ্যাগনেস ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে।

১৯২৮ সালে তৎকালীন ভারতবর্ষে শুরু হয় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের যাত্রা। পূর্ব পাকিস্তানের গার্ল গাইডস সংগঠনটি ১৯৪৭ সালের পর পাকিস্তান গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের শাখায় রূপান্তরিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন একটি জাতীয় সংস্থা হিসেবে জাতীয় সংসদের অনুমোদন লাভ করে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হয় এ দিনটি।

থিঙ্কিং ডে বা চিন্তা দিবস পালন করা হয় বিশ্বের ১৫০টিরও বেশি দেশে। বিশ্বব্যাপী গার্ল গাইডস এবং গার্ল স্কাউটসের ১০ লাখ মেয়ে আছে বর্তমানে। যাদের প্রত্যেকেরই বিভিন্ন পটভূমি, সংস্কৃতি এবং অভিজ্ঞতা রয়েছে। তাদের ভালোভাবে সামনের দিনগুলো নিয়ে চিন্তা করার জন্য এ দিনটি উদযাপন শুরু করেন গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। স্কাউট মেয়েরা যেন আরও ভালোভাবে কাজ করার জন্য অভিজ্ঞতা নিতে পারে অন্যদের থেকে এবং কী করা উচিত, কীভাবে কাজ করলে ভবিষ্যতে গার্ল গাইডস এবং গার্ল স্কাউট আরও এগিয়ে যাবে তা নিয়ে চিন্তা করে। 


এছাড়াও সব দুশ্চিন্তা দূরে রেখে নিজেদের ভাবনাগুলো নিয়ে ভাবতে পারে আজকের দিনটিতে। বিশ্ব চিন্তা দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে- জাতি, ধর্ম, বয়স, জাতীয়তা, ক্ষমতা, চেহারা, লিঙ্গ, পরিচয় এবং অভিজ্ঞতা নির্বিশেষে সকলের সাথে সমান আচরণ করা।

রবার্ট ব্যাডেন পাওয়েল এবং তার বোন অ্যাগনেস ব্যাডেন পাওয়েল গার্ল গাইড প্রতিষ্ঠা করেন। দুই বছর পরে, জুলিয়েট গর্ডন লো মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গার্ল গাইড শুরু করেন, পরিবর্তন এর নাম পরিবর্তন করে রাখেন গার্ল স্কাউটে। গার্ল স্কাউটদের ৭তম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় পোল্যান্ডে। সেদিন সিদ্ধান্ত নেয়া হয় স্কাউট মেয়েরা প্রতিষ্ঠাতাদের জন্মদিনে সম্মানে দান করে তাদের কৃতজ্ঞতা প্রদর্শন করবে। রবার্ট ব্যাডেন ও অ্যাগনেস ব্যাডেনের জন্মদিন ছিল ২২ ফেব্রুয়ারি।

একই দিনে স্কাউট মেয়েদের জন্য চিন্তা দিবসও নির্ধারণ করা হয়। এদিনে স্কাউট মেয়েরা অন্যান্য দেশের স্কাউটদের নিয়ে চিন্তা করে। তাদের সঙ্গে যোগাযোগ করে এবং গার্ল স্কাউটরা সারা বিশ্বে গার্ল স্কাউটের কাজকে আরও এগিয়ে নেয়ার প্রয়াসে এ দিনে একটি ছোট অনুদান সংগ্রহ করতে পারে। তবে সবাই এ দিনটি পালন করতে পারেন। নিজেদের যত দুশ্চিন্তা আছে সব ফেলে ভালো চিন্তাগুলো করুন।


আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে