পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

পত্নীতলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের নিয়ে এসআই এল বেসরকারি সংস্থার মাতৃভাষা দিবস পালিত।

নওগাঁ পত্নীতলা উপজেলায় এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আমার ভাষা আমার পরিচয় এই স্লোগানে চাঁদপুকুর সেন্ট পলস জুনিয়র হাইস্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনভর পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরীর পারে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, ছাড়া, নিজেদের ভাষায় দেশাত্মবোধক গান চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা করানো হয় এবং প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও বিলুপ্তপ্রায় ভাষা নিয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাথিয়াস হেমরম বলেন আমরা প্রতিনিয়ত হারিয়ে যাওয়া ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছি এবং পিছিয়ে পড়া আদিবাসীদের জীবন ও মান উন্নয়ন, দরিদ্র ক্ষুধা এবং স্বাস্থ্য সচেতন নিয়ে কাজ করছি। আমরা আমাদের ধরনের উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাব আগামীতেও। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ফা: বাবলু কোড়াইয়া , প্রধান শিক্ষিকা সিস্টার শোভা দাস , এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরয়িা সুপারভাইজার মি. মাথিয়াস হেমরম ও মি. পবিত্র কুমার মালী প্রমুখ । এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ জেলা শাখার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে ফোনে জানান "২১শে ফেব্রুয়ারি আমাদের শুধু ভাষার লড়াই শেখায় না, নিজের পরিচয়কে রক্ষা করতেও উদ্বুদ্ধ করে। আমরা চাই আমাদের শিশুরা যেন প্রাথমিকে নিজেদের মাতৃভাষায় শিক্ষা লাভের পূর্ণ সুযোগ পায়।"
Tag
আরও খবর