শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল-বাংলাদেশ এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ভোরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রভাতফেরি র‍্যালির মাধ্যমে আপন শিক্ষা পরিবার স্কুল হতে রাংটিয়া তিন রাস্তার মোড় হয়ে আবার স্কুলের শহিদ মিনারে এসে শেষ হয়। র‍্যালি শেষে বাকাঁকুড়া কমিউনিটি সেন্টারে মাতৃভাষাভিত্তিক কোচ, হাজং, গারো ও বর্মন জনগোষ্টীর মাঝে ছড়া আবৃতি, নাচ ও গান প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও প্যাক কমিটি ও সিবিও সদস্যবৃন্দ ও গ্রামের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ছড়া আবৃতি, নৃত্য, সংগীত পরিবেশনা ও আদিবাসীদের হাতের তৈরি দেশীয় বিভিন্ন জিনিসপত্রের স্টল প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। তিনি তার বক্তব্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইএল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে এরিয়া সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Tag
আরও খবর