রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

গভীর রাতে টাইলস বোঝাই ট্রাক উল্টে চালক নিহত



মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাগুরা–যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় গভীর রাতে ট্রাক দুর্ঘটনায় আকাশ (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মন্ডল মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলার মাওনা থেকে টাইলস বোঝাই একটি ট্রাক সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি মাগুরা–যশোর মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক আকাশ গাড়ির ভেতর আটকা পড়েন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে মাগুরা ফায়ার সার্ভিস-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে উদ্ধার করতে কিছুটা সময় লাগে।


মাগুরা হাইওয়ে হাইওয়ে পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে