এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

বাবার উত্তরসূরি হিসেবে যশোরে অমিতের রাজকীয় প্রত্যাবর্তন: গণসংবর্ধনায় সিক্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোরের রাজনীতির কিংবদন্তি পুরুষ প্রয়াত তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের প্রথম সরকারি সফরেই রাজকীয় অভ্যর্থনায় সিক্ত হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার জোয়ারে বরণ করে নেওয়া হয় তাকে।শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সার্কিট হাউসের হল রুমে পা রাখতেই শুরু হয় ভালোবাসার বৃষ্টি; বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে দেওয়া হয়।ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হওয়া অনিন্দ্য ইসলাম অমিতের এই অর্জন যশোরবাসীর জন্য বিশেষ আবেগঘন মুহূর্ত। তার পিতা, বিএনপির বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামও চারবার সফলভাবে মন্ত্রিত্ব সামলেছিলেন। বাবার পথ ধরে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী।


উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী বলেন:"জনগণের এই অভাবনীয় ভালোবাসা ও আস্থা আমার আগামী দিনের পথচলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি আমার শ্রম ও মেধা দিয়ে এই অঞ্চলের উন্নয়ন এবং অর্পিত দায়িত্ব পালনে নিবেদিত থাকব।"নেতাকর্মীরা এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অমিতকে নিয়োগ দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ কৃতজ্ঞতা জানান।তিন দিনের সফরের প্রথম দিনে আজ বিকেলে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং ওলামাদের সাথে ইফতার মাহফিলে যোগ দেবেন। আগামীকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।নতুন এই তরুণ নেতৃত্বের হাত ধরে যশোর তথা দেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর