বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

যশোরে পারিবারিক কলহের বলি পলিটেকনিক ছাত্র: স্বপ্ন ভাঙল জানালার গ্রিলে

যশোরের উপশহরে পারিবারিক বিবাদের জেরে নাঈম ইসলাম (২১) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জানালার গ্রিলে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক বিদায়ে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নিহত নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সস্ত্রীক যশোর উপশহরের সি-ব্লকের পারভেজ মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন।


শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ক্ষোভ ও অভিমানে নাঈম তার শোবার ঘরের জানালার গ্রিলের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্ত্রী তাসফিয়া ও সহযোগী ইয়াসিন হোসেন তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া এখনো চলমান।

আরও খবর