শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার ভোর থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে পার্শ্ববর্তী উপজেলা থেকে বহন করে আনা বালুভর্তি একটি ট্রলি আটক করা হয়। অভিযানকালে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রায় এক হাজার ফুটেরও বেশি পাইপ ভেঙে ধ্বংস করা হয়। ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১৪ মিনিট আগে