শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঝিনাইগাতীতে বাজার মনিটরিং অভিযান

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬), রমজানের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের সীমিত মুনাফায় পণ্য বিক্রির জন্য পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, পাকা রশিদ সংরক্ষণ এবং মাছ ও মাংসের মান সঠিকভাবে নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


এ সময় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, পুলিশ ফোর্স, ঝিনাইগাতী বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর