নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাটের টার্মিনাল থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবক হাসান হাওলাদার (২৮)- তার বাড়ি গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নের ০৯ নাং ওয়ার্ড মো: নুরু হাওলাদারের দুই মেয়ে এক ছেলে হাসান হাসান এর এখনো সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার বোন জামাই ইলিয়াসের সাথে চরকাজল গিয়েছিলেন।সাথে ছিলেন আরও তিন আত্মীয়। তারা মঙ্গলবার বিকেল ৫ টার দিকে গলাচিপা আসার পথে চরকাজল লঞ্চঘাট টার্মিনালে আসে। সেখানে বাথরুমে যায় হাসান, ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ হয়। হাসান ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর অনুসন্ধান চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌ পুলিশ-এর রাঙ্গাবালী ফাঁড়ির সাব-ইন্সপেক্টর রতন বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল কাজ করছে। নদীতে জাল টেনে এবং ডুবুরি নামিয়ে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে খবর দেয়া হয়। তিনি জানান, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে হাসানের নিখোঁজের খবর পেয়ে তার পরিবারে চলছে আহাজারি। আত্মীয় স্বজনরা জীবিত কিংবা মরদেহ যেকোনো অবস্থায় হাসানকে উদ্ধারের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।
আরও খবর