নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গলাচিপায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গলাচিপায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর মঞ্চ থেকে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী করায় তারেক রহমান-কে ধন্যবাদ জানান এবং নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উজ্জামান। আনন্দ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী মাতাব্বরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‍্যালি শেষে নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এর আগে একই দিন বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৃথক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরানসহ সংগঠনের নেতাকর্মীরা।
আরও খবর