বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ভোটের বিভেদ ভুলে সম্প্রীতির পথে যশোর-৪: অভয়নগরে অধ্যাপক গোলাম রসুলের ‘মিষ্টিমুখ’ জনসংযোগ

ভোট শেষ হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মিশনে এক মুহূর্তও থামেননি যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়ালেন তিনি। তবে এই যাত্রা ভোটের জন্য ছিল না, ছিল কৃতজ্ঞতা প্রকাশ এবং দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির জন্য।

সকাল থেকেই অভয়নগরের আকাশ-বাতাস যেন এক উৎসবমুখর আবহ ধারণ করেছিল। শ্রীধরপুরের ঘোষপাড়া বটতলা থেকে শুরু করে বাশুয়াড়ী দিঘীর পাড়—প্রতিটি স্পটে ছিল উপচে পড়া ভিড়। নবনির্বাচিত সংসদ সদস্যকে কাছে পেয়ে সাধারণ মানুষ যেমন ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন, তেমনি তিনিও সবার মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নিয়েছেন।যেসব এলাকায় ছড়িয়ে পড়েছিল প্রাণের স্পন্দন:ঘোষপাড়া বটতলা, দিয়াপাড়া নতুন বাজার, শংকরপাশা শাহীনপাড়া ও খেয়াঘাট। পাচুড়িয়া, নিমতলা, সিঙ্গাড়ী বাজার ও মরিচা। নেবুগাতী, ধলুর চার রাস্তার মোড় ও বাশুয়াড়ী দিঘীর পাড়।

জনসভায় দেওয়া বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এক নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, সংসদ সদস্য হওয়ার পর তিনি আর কোনো বিশেষ দলের নন, বরং সব মানুষের। তিনি বলেন,"রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই এমন এক অভয়নগর যেখানে ভয়ভীতির কোনো স্থান থাকবে না।পাশাপাশি তিনি তার ভোটার বা সমর্থকদের কোনো প্রকার হুমকি-ধমকি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করেন।

এ দিনের জনসংযোগে সংসদ সদস্যের সঙ্গী হয়েছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সেক্রেটারি মহিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের (শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্দিপাশা) আমীর ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।অধ্যাপক গোলাম রসুলের এই ‘ডোর-টু-ডোর’ ক্যাম্পেইন স্থানীয় রাজনীতিতে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। নির্বাচনের উত্তাপ শেষে এমন সৌজন্য সাক্ষাৎ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আগামীর সুন্দর দিনের স্বপ্ন বুনে দিচ্ছে।

আরও খবর