জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা সম্পন্ন হয়। গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিজয়ী হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ২৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট। ফলে ১৭ হাজার ১৭৯ ভোটের ব্যবধানে তিনি বিজয় অর্জন করেন।

আসনটিতে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), তিনি পেয়েছেন ৫০ হাজার ৩৯২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি (হাতপাখা) পেয়েছেন ৩৮ হাজার ৬৭০ ভোট। জাকের পার্টির আবদুল হাই (গোলাপ ফুল) পেয়েছেন ২ হাজার ৮৬৯ ভোট এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা (ট্রাক) প্রতীকে পেয়েছেন ২৬৬ ভোট।

কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ৪২৪ জন, নারী ভোটার ২ লাখ ৮২ হাজার ৫৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৬০৩টি এবং ‘না’ পক্ষে ৯২ হাজার ৪৮১টি।

চূড়ান্ত সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও বেসরকারি ফলাফলে কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামের বিজয় নিশ্চিত হয়েছে।

Tag
আরও খবর