ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

বাঘারপাড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা আবু তাহের সিদ্দিকীর চিরবিদায়: জানাজায় উপচে পড়া ভিড়

বাঘারপাড়া উপজেলার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীর শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয়েছিল স্থানীয় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। আজ রবিবার বাদ জোহর হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের চোখে ছিল কান্নার জল আর মুখে ছিল তাঁর গুণকীর্তন।

জানাজার পূর্বে মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে রাজনীতিক ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আবেগাপ্লুত হয়ে পড়েন। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ থেকে শুরু করে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একবাক্যে স্বীকার করেন যে, আবু তাহের সিদ্দিকী ছিলেন দল-মত নির্বিশেষে সবার আস্থার প্রতীক। দরাজহাট ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পরিষদের দায়িত্ব পালনকালে তিনি যে উন্নয়ন ও সেবার স্বাক্ষর রেখে গেছেন, তা বাঘারপাড়াবাসীর হৃদয়ে অম্লান থাকবে।দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার সাথে লড়াই করছিলেন এই অকুতোভয় নেতা। তিন বছর আগে কিডনি প্রতিস্থাপন করা হলেও গত শুক্রবার দুপুরে খুলনার একটি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। প্রবাসে থাকা একমাত্র সন্তানের অপেক্ষায় দাফনের সময় কিছুটা পিছিয়ে আজ সম্পন্ন করা হয়। জানাজা শেষে তাঁকে তাঁর আপন ভূমি মহিরণ গ্রামে পারিবারিক কবরস্থানে শান্তিতে শায়িত করা হয়েছে।

মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর মেজ ভাই মাওলানা হায়দার আলী। শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পদপ্রার্থী মতিয়ার রহমান ফারাজী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান,নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লস্কর,ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু অসংখ্য নেতাকর্মী । স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে এসিল্যান্ড ও থানার ওসি।সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ। বাঘারপাড়ার রাজনীতির ময়দান হয়তো নতুন নেতা পাবে, কিন্তু আবু তাহের সিদ্দিকীর মতো দরাজ মনের মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। তাঁর এই প্রস্থান উপজেলার অপূরণীয় এক ক্ষতি।

আরও খবর