১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত তিন লক্ষাধিক ভোটারের এলাকা মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্রমেই জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে রবিবার বিকেলে শিবচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা।
শিবচর উপজেলার ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা।
জনসভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য বহিষ্কৃত সাজাহান হোসেন সাজু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রোমান ফকির। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
দুপুর থেকেই উপজেলার ১৯টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নুরুদ্দিন মোল্লার প্রতীকী ‘জাহাজ’ মার্কার পক্ষে স্লোগান দিতে দিতে হাতির বাগান মাঠে এসে জড়ো হন। এতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, নির্বাচিত হলে তিনি শিবচরের অবকাঠামোগত উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে