ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরের শিবচর উপজেলাতেও শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। প্রার্থীদের প্রতিশ্রুতি ও রাজনৈতিক আলোচনা–সমালোচনায় মুখর হয়ে উঠছে জনপদ। এরই ধারাবাহিকতায় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের পুরাটেক সাহেবের হাট এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বহেরাতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মাদবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের পরপর ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন (হয়দার) হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েত হোসেন (মিলন) হাওলাদার এবং বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুনাসির লাল্টু।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিএনপির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯ ঘন্টা ২১ মিনিট আগে
২০ ঘন্টা ৪ মিনিট আগে
২০ ঘন্টা ৬ মিনিট আগে
২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১ ঘন্টা ১২ মিনিট আগে