বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

ধানের শীষের প্রচারে উত্তাল সারিয়াকান্দি: রাজপথে বিএনপি ও সাইবার দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি বিকেলে সারিয়াকান্দি পৌর এলাকায় ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল সরকারের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার সরকার পাড়া থেকে শুরু হয়। নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে মাহবুল আলম তুপুল সরকার বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ সকল অন্যায়ের জবাব দেবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ।
​কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম সনি, সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার ও সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ।
​মিছিল ও পথসভায় বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag
আরও খবর