আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা



 ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে আগত রোগিদের ফ্রি চিকিৎসা, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) স্বতন্ত্র প্রার্থীর 'বল' প্রতীকে ভোট প্রার্থনা করে এ নির্বাচনী গণসংযোগ ও পথ সভার আয়োজন করা হয়। 
কার্যক্রমের শুরুতে দুপুর ১২ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দারের সভাপতিত্বে ও শেখ ইয়াদ আলীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, সাবেক মেম্বর নজরুল ইসলাম,দরগাহপুর ইউ ইউপি মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর শাহ আলম বাচ্চু, সাবেক মেম্বর মুজিবুর রহমান, মেম্বর আব্দুল বারী, বিএনপি সদস্য আব্দুল মাজেদ, ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, যুবদলের সাবেক সহ-সভাপতি আবদার হোসেন, ওয়ার্ড  বিএনপি সভাপতি আব্দুস  সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক শেখ দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাজমিনুর রাজু, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তামিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুক নেতাকর্মী।
খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা করার লক্ষ্যে, ডাঃ শহিদুল আলম জনগনের সেবা করে গরীবের ডাক্তার হিসাবে সুপরিচিত হয়েছেন। আমাদের দেখতে হবে আসনের অন্য প্রার্থীরা জনগণের জন্যে কি সেবা করেছেন, ভেবে চিন্তে দেখে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। 
এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দেওয়া দরকার। সেবক হিসাবে যিনি কাজ করে এসেছেন, জনগনের সেবক হিসাবে যিনি কাজ করতে পারবেন তাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। আমি এলাকার স্থায়ী বেড়ী বাঁধ নির্মান, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজে যথা সাধ্য চেষ্টা করে যাব বলে তিনি ওয়াদা প্রকাশ করেন। 
গরীবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলম দরগাহপুর পথ সভা শেষে নির্বাচনী অফিসে প্রায় দু'ঘন্টা আগত রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি শতাধিক রোগির সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। বিকালে খরিয়াটি বাজারে পথ সভায় আলোচনা রাখেন এবং হোসেনপুর বাজার ও শ্রীধরপুর বাজারে গনসংযোগ করেন।

Tag
আরও খবর