বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে কাজী রফিকের পক্ষে ধানের শীষের সমর্থনে মহিলা দলের বিশাল মিছিল

​বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।


​মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পৌর মহিলা নেত্রী মৌসুমী আক্তার বিথীর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলে  নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। হাতে ধানের শীষের পোস্টার ও লিফলেট নিয়ে তারা কাজী রফিকুল ইসলামের পক্ষে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এসময় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা দেখা যায়।


​মিছিল পরবর্তী সমাবেশে প্রধান বক্তা হিসেবে মৌসুমী আক্তার বিথী বলেন, সারিয়াকান্দি ও সোনাতলার মাটি ও মানুষের নেতা কাজী রফিকুল ইসলামের হাতকে শক্তিশালী করতে আজ নারী সমাজ মাঠে নেমেছে। উন্নয়ন আর গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব।

Tag
আরও খবর