রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে টাকসুর ব্যাপক প্রচারণা

টাকসুর প্রচারণার অংশ বিশেষ

‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। গত ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া এই প্রচারণা কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান রয়েছে।

শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা সৃষ্টি এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই টাকসু এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ক্যাম্পাস, মাদ্রাসা সংলগ্ন বালাদিল আমিন আবাসন ও খাঁ-পাড়া এলাকায় শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট ও পোস্টার বিতরণসহ জনসংযোগ করা হচ্ছে।

টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির এবং জিএস সাইদুল ইসলাম সাঈদ এই কর্মসূচির শুরু থেকেই সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এই কর্মসূচীতে অংশ নিচ্ছেন।

টাকসু নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব এবং এর দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে অবগত করতেই এই ধারাবাহিক গণসংযোগ। সচেতন ও দায়িত্বশীল ভোটের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মনে করেন।

টাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তারা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান।

Tag
আরও খবর