ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

পরীক্ষাকেন্দ্রের বাথরুমে বই-নোট লুকিয়ে নকলের অভিযোগ, পুরান ঢাকার এক কলেজে প্রশ্নবিদ্ধ পরীক্ষার স্বচ্ছতা



দেশচিএ: হাদিসুর রহমান 


রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একটি পরীক্ষাকেন্দ্রে অনার্স পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কবি নজরুল সরকারি কলেজের কিছু পরীক্ষার্থী পরিকল্পিতভাবে পরীক্ষাকেন্দ্রের শৌচাগার ও ওয়াশরুম ব্যবহার করে অসদুপায় অবলম্বন করেছেন।


গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনার্স পরীক্ষা চলাকালে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রের শৌচাগারের বিভিন্ন স্থানে জানালার কোণা, ফ্লাশ ট্যাংকের ওপর, দরজার পেছনে মূল বই, গাইড ও হাতে লেখা নোট লুকিয়ে রাখা হয়েছে। এমনকি বই ও গাইড থেকে উত্তর ফটোকপি করে ছোট কাগজে কেটে আনার ঘটনাও নজরে আসে বলে জানা গেছে।


শুধু শৌচাগার নয়, ওয়াশরুমের ভেতরেও ছড়িয়ে-ছিটিয়ে থাকা নোট, বইয়ের ছেঁড়া পৃষ্ঠা ও লিখিত উত্তর নকলের প্রমাণ হিসেবে সামনে আসে। পরীক্ষা শেষে এসব কাগজপত্র দৃশ্যমান হওয়ায় সাধারণ শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর আগেই কিছু পরীক্ষার্থী বিভিন্ন অজুহাতে হলে প্রবেশ করে বাথরুমের আশপাশে নকলের উপকরণ লুকিয়ে রাখে। পরে পরীক্ষা চলাকালে বারবার বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে সেই তথ্য ব্যবহার করা হয়।


কেন্দ্রের গেটে দায়িত্বে থাকা কয়েকজন চেকিং কর্মী জানান, তল্লাশির সময় কিছু নকল সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও সব ক্ষেত্রে তা ধরা যায় না। অনেক পরীক্ষার্থী এমন জায়গায় নকল লুকিয়ে রাখে, যেখানে তল্লাশি করা কঠিন হয়ে পড়ে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে পরীক্ষাকেন্দ্রের ভেতরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা হল তদারকি ও প্রশাসনিক নজরদারির দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।


সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এ ধরনের অনিয়ম উচ্চশিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে। সৎভাবে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা এতে চরমভাবে বঞ্চিত হচ্ছেন বলে তাদের মত। তারা বলেন, নকলের মাধ্যমে ভালো ফল করা একটি অন্যায় প্রতিযোগিতা তৈরি করছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নজরদারি দুর্বল থাকায় পরীক্ষার্থীরা সহজেই বারবার বাথরুমে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়েই একটি চক্র নকলের পরিকল্পনা বাস্তবায়ন করছে।


অনার্স দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, কিছু পরীক্ষার্থী নকলকে স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করে পরীক্ষার পরিবেশ নষ্ট করছে, যা পুরো কেন্দ্রের সুনাম ক্ষুণ্ন করছে।


এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় জানান, পরীক্ষায় নকল বা যে কোনো ধরনের অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কলেজ প্রশাসনের অবস্থান কঠোর। অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং বাথরুমে নকল লুকানোর প্রবণতা ঠেকাতে একজন শিক্ষকের নেতৃত্বে তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর