বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করার অপরাধে কসাইকে জরিমানা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গরু জবাই করার অপরাধে উজ্জল (৪৫) নামে এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ জানুয়ারি সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। উজ্জল কসাই উপজেলার সদর ইউনিয়নের কসাইপাড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উজ্জল কসাই একটি অসুস্থ গরু ক্রয় করে ঝিনাইগাতী বাজারে মাংস বিক্রির উদ্দেশে তার নিজ বাড়ীতে জবাই করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর ও ঝিনাইগাতী থানার এসআই ফরহাদ আলী সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। পরে কসাই উজ্জলকে অসুস্থ গরু জবাই করার অপরাধে ৫ হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করাসহ গরুটি মাটিতে পুঁতে রাখা হয়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এসময় বলেন, ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে কেউ লিপ্ত হলে তাকে জেল হাজতে পাঠানো হবে। 

Tag
আরও খবর