ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত


বাগেরহাটের মোরেলগঞ্জে  নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা পরিষদ ও উপজেলা  প্রশাসনের উদ্যোগে  জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ,বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে  (সোমবার) ১৫ই আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কালো ব্যাজ ধারণ ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পরিষদের  স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মোরেলগঞ্জ পৌরসভা , বিভিন্ন রাষ্ট্রায়াত্ব ব্যাংকের মোরেলগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা প্রাশাসনের উদ্যোগে এক  শোক রেলি অনুষ্ঠিত হয়।  পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন (বাগেরহাট-৪) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা পরিষদের সাবেক সদস্য অাফরোজা আক্তার লিনা,উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় রায়, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন প্রমুখ। 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,  মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,  সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ সহ বিভিন্ন  প্রতিষ্ঠান  নানা কর্মসূচির মাধ্যমে জাতীয়  শোক দিবস পালন করে। 

Tag
আরও খবর