মাদারীপুরের শিবচর পৌরসভার নলগোড়া ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে হালিমা নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা মানসিক সমস্যায় ভুগছিল। তার এক মামা জানান, সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারত না।
পারিবারিক সূত্রে জানা গেছে, হালিমার বাবা তার ছোটবেলায় মারা যান। তার মা মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার পেছনে কোনো সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শিবচর থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
৭ ঘন্টা ২৩ মিনিট আগে
১৬ ঘন্টা ১ মিনিট আগে
১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে