অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ ভোট’ই সমাধান: বাঘারপাড়ায় অধ্যাপক গোলাম রসুল

সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে দেশে স্থায়ীভাবে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির ডাক দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জনসভাটি রায়পুর ইউনিয়নের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক জনসমুদ্রে পরিণত হয়।অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। তিনি বলেন, “যারা রাষ্ট্র সংস্কার চায় না, তারাই ‘হ্যাঁ ভোট’-এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো সুকৌশলে দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরিয়ে আনা। দেশপ্রেমিক জনতাকে এই ষড়যন্ত্র রুখে দিয়ে সচেতনভাবে ভোট দিতে হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল ক্ষমতার জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে।রাজনীতি থেকে চাঁদাবাজি ও দখলবাজি চিরতরে নির্মূল করা হবে।শহরের সুযোগ-সুবিধা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আতিকুজ্জামান বলেন, “তরুণ সমাজই পরিবর্তনের মূল কারিগর। একটি গণতান্ত্রিক ও অধিকার-সুরক্ষিত বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সাত্তার এবং নির্বাচন পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের ওপর জোর দেন।

আরও খবর