আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

সঠিক গণতন্ত্র চর্চায় মনোনিবেশ করতে হবে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-01-2026 07:29:32 pm

‎▪️আল আমিন : বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশ সৃষ্টির সূচনা থেকে এখন অবধ গণতান্ত্রিক রাজনীতি চলমান। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গণতন্ত্রকে আপন করে নিয়েছে। মনে প্রাণে তাঁরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়। এটার অন্যতম কারণ হলো- গণতন্ত্র কখনোই জনগণের বিপক্ষে নয় বরং গণতন্ত্রই জনগণের পক্ষের শক্তি। কিন্তু দুঃখের বিষয় হলো- গণতন্ত্রই তাঁদের বাক স্বাধীনতা এবং জীবন কেড়ে নিচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, গণতন্ত্র কীভাবে বাক স্বাধীনতা এবং জীবন কেড়ে নিচ্ছে?গণতন্ত্রকে বুকে ধারণ করেই আমাদের দেশে অনেক দল গড়ে উঠেছে।  এবং সবাই-ই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় এবং জনগণের কল্যাণে কাজ করতে চায়।


গণতন্ত্রের সঠিক চর্চা করতে গেলে একদল- অন্য দলের কিংবা দলের লোকের বিপক্ষে  সমালোচনা করতেই পারে।  সমালোচনা গণতন্ত্রেরই একটি অপরিহার্য অংশ। তবে সমালোচনা হতে হবে গঠনমূলক এবং যৌক্তিক। কিন্তু বর্তমানে আমাদের দেশে গঠনমূলক সমালোচনার প্রচলন খুব একটা নেই বললে চলে। এবং যে সমালোচনাগুলো হয় সেগুলো উস্কানিমূলকও আক্রমণাত্মক।


ফলে বিপক্ষ দলের সমর্থকরা সেটা সহ্য করতে না পেরে মানহানিকর কথা বলে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি মাঝেমধ্যে হত্যার খবরও পত্রিকার পাতায় দেখা যায়। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিএর রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। শুধু তাই নয়, গত দশ - পনেরো বছরে অসংখ্য অগণিত মানুষের প্রাণ দিতে হয়েছে।


যেটা আমাদের কখনোই কাম্য নয়। আর এটা অবশ্য গণতন্ত্রকেই হত্যার শামিল। তাই আমরা আর হত্যা কিংবা সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আসুন সবাই মিলে সঠিক গণতন্ত্রের চর্চা করি। 

‎লেখক : মো. আল-আমিন

‎শিক্ষার্থী, ঢাকা কলেজ। 

আরও খবর