দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2026 08:36:22 pm

নিরাপত্তা শঙ্কার কারণে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করা বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি না দিলে তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।


বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের ভেন্যু ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বিসিবির দাবি, নিরাপত্তাজনিত কারণে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না। এ কারণে বিকল্প ভেন্যুর প্রস্তাবও দেয় বাংলাদেশ।


তবে স্বল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন বলে আইসিসি বোর্ডকে জানায়। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান ও ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না—এমন তথ্যকে বোর্ডসভায় ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।


আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টের কাঠামো ও সূচি ঠিক রাখতে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।


সবশেষে একদিনের মধ্যেই বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে আইসিসি। সেই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে