আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নকলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ, পাশাপাশি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য তাঁদের উৎসাহিত করেন। পাশাপাশি গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রচারপত্র বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুর এনএসআই-এর ডিডি, নকলা উপজেলা নির্বাহী অফিসার, নকলা থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভোটের দিন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২০ ঘন্টা ৫০ মিনিট আগে
২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে