ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে সারিয়াকান্দিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

বগুড়ার সারিয়াকান্দিতে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
​রবিবার উপজেলার পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর সাখি আক্তারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার।
​মাঠ দিবসে প্রদর্শনী প্লটের উন্নত জাতের সরিষার ফলন কৃষকদের সামনে তুলে ধরা হয়। কারিগরি আলোচনা সভায় কৃষি কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে আগামী তিন বছরের মধ্যে দেশের ভোজ্যতেলের চাহিদায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। সারিয়াকান্দি চরাঞ্চল ও সমতল এলাকার মাটি তেলজাতীয় ফসল যেমন— সরিষা, সূর্যমুখী ও চীনাবাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী।
​বক্তারা আরও বলেন, আমন ধান কাটার পর এবং বোরো ধান রোপণের মাঝখানের সময়ে সরিষা চাষ করলে কৃষকরা বাড়তি অর্থ উপার্জন করতে পারছেন। আধুনিক জাতের বীজ ও সঠিক সার ব্যবহারের মাধ্যমে হেক্টর প্রতি ফলন অনেক গুণ বাড়ানো সম্ভব।
​কারিগরি সেশনে কৃষকদের সরিষার জাব পোকা দমন, সুষম সার প্রয়োগ এবং সঠিক সময়ে ফসল সংগ্রহের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় কৃষকরা উন্নত জাতের সরিষার বাম্পার ফলন দেখে আগামীতে আরও বেশি জমিতে তেলজাতীয় ফসল চাষের আগ্রহ প্রকাশ করেন।
​অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর