বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

পতাকাবিধি লঙ্ঘন: সারিয়াকান্দিতে সূর্যাস্তের পরও নামেনি পতাকা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সরকারি বিধিমালার তোয়াক্কা না করে সন্ধ্যার পরও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় পতাকাবিধির এমন সুস্পষ্ট লঙ্ঘনে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
রোববার সরেজমিনে দেখা যায়, দাপ্তরিক সময় শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় পতাকাটি তখনও উড়ছিল। অথচ ‘বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২’ অনুযায়ী, বিশেষ দিবস বা সরকারি অনুমতি ব্যতীত জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী অন্ধকার হওয়ার আগেই সসম্মানে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় তা মানা হয়নি। বিষয়টি জানাজানি হলে পতাকা নামানো হয়।
জাতীয় পতাকার প্রতি এমন অবমাননা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা। তারা বলেন, জাতীয় পতাকা আমাদের অস্তিত্ব ও গর্বের প্রতীক। সন্ধ্যার পর পতাকা উত্তোলিত রাখা জাতীয় পতাকাবিধিকে অবজ্ঞা করার শামিল। যারা এই পবিত্র দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার হোসেন ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে স্বীকার করেন। তিনি জানান, দপ্তরে বর্তমানে কোনো স্থায়ী নৈশপ্রহরী নেই। যিনি বিকল্প হিসেবে কাজ করতেন, তিনি অসুস্থ হয়ে পড়ায় সময়মতো পতাকা নামানো সম্ভব হয়নি।

Tag
আরও খবর