তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি



বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর আয়োজনে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদি স্মারক ৭ম বিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) সংবাদমাধ্যমের কাছে এ ঘোষণা দেয়।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে দুটি ভিন্ন ফরম্যাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টারি (BP) ফরম্যাটে প্রতি দলে দুইজন বিতার্কিক অংশগ্রহণ করবেন। এই পর্বটি অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)। অন্যদিকে, এশিয়ান পার্লামেন্টারি (AP) ফরম্যাটে প্রতি দলে তিনজন বিতার্কিক অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)।


আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বিভাগ একটি ফরম্যাটে সর্বোচ্চ একটি দল অংশগ্রহণ করাতে পারবে। তবে একই বিতার্কিক চাইলে উভয় ফরম্যাটে (BP ও AP) অংশগ্রহণের সুযোগ পাবেন।


বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বিইউডিএস কর্তৃপক্ষ ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিইউডিএসের চিফ মডারেটর ও মডারেটরবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন অনুষদভুক্ত বিভাগের প্রতিনিধিত্বকারী মনোনীত এডজুডিকেটর ও ভলান্টিয়াররাও এই আয়োজনে অংশ নেবেন।


Tag
আরও খবর



deshchitro-6af3486968ce7-101126103801.webp
রাজধানীর শ্যামলিতে বাসে আগুন

১২ ঘন্টা ১৩ মিনিট আগে