ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট

রাজধানীর সরকারি সাতটি কলেজকে  প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের হালনাগাদ অধ্যাদেশ দ্রুত অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি মোড় সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীতে তীব্র যানজট ও সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ শুরু হয়।

শিক্ষার্থীদের অবরোধে মিরপুর রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে অযথা বিলম্ব করা হচ্ছে। তারা এটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘টালবাহানা’ হিসেবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শিক্ষার্থীরা আরও জানান, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত **ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া** গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এর আগে বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টায় তাঁতীবাজার মোড়, দুপুর সাড়ে ১২টায় টেকনিক্যাল মোড় এবং দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হয়। এছাড়া তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেন।

বিকাল সাড়ে ৩টার দিকে টেকনিক্যাল মোড় এবং সোয়া ৩টার দিকে তাঁতীবাজার মোড় থেকে শিক্ষার্থীরা সরে যান। পরে বিকাল ৫টা ৪০ মিনিটে সায়েন্সল্যাব মোড়ের অবরোধও প্রত্যাহার করা হয়।

আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে