ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাঘারপাড়ায় এনজিও ‘রূপকল্প’-এর কার্যালয় তালাবদ্ধ: কোটি টাকা নিয়ে লাপাত্তা কর্মকর্তারা

যশোরের বাঘারপাড়ায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ‘রূপকল্প’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। আমানত হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত ক্ষুদ্র আমানতকারী। বর্তমানে এনজিওটির কার্যালয় তালাবদ্ধ এবং কর্মকর্তারা পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে বাঘারপাড়া এলাকায় কার্যক্রম শুরু করে ‘রূপকল্প’। সাধারণ সঞ্চয় প্রকল্পের পাশাপাশি তারা ফিক্সড ডিপোজিট বা মেয়াদী আমানতের ওপর ব্যাংক বহির্ভূত উচ্চ হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের এই প্রলোভনে পড়ে স্থানীয় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবার তাদের কষ্টার্জিত অর্থ এই সংস্থায় জমা রাখেন।

বেশ কিছু দিন ধরে গ্রাহকরা তাদের আমানতের মেয়াদ শেষ হওয়ার পর টাকা ফেরত নিতে এনজিও কার্যালয়ে ভিড় করতে থাকেন। কর্মকর্তারা আজ-কাল বলে সময় ক্ষেপণ করতে থাকেন। গত কয়েক দিন আগে গ্রাহকরা গিয়ে দেখেন কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। কর্মকর্তাদের মুঠোফোন বন্ধ পাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ভুক্তভোগীদের দাবি, সংস্থাটি প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে।ভুক্তভোগী এক নারী আমানতকারী কান্নায় ভেঙে পড়ে বলেন, "মেয়ের বিয়ের জন্য গরু বিক্রি করে এবং জমানো ১ লাখ টাকা এখানে রেখেছিলাম। এখন অফিস বন্ধ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।" আরেক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, লাভ তো দূরের কথা, নিজের আসল টাকা পাব কি না তা নিয়েই শঙ্কায় আছেন তিনি।বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে বাঘারপাড়া থানা পুলিশ জানায়, গ্রাহকদের পক্ষ থেকে মৌখিক ও লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এনজিওর নিবন্ধন ও বৈধতা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে বাঘারপাড়ার ওই এলাকায় রূপকল্প এনজিওর কার্যালয়ের সামনে প্রতিদিনই ভিড় করছেন পাওনাদাররা। প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার করে টাকা ফেরতের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরও খবর