সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ : আমিনুল ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-01-2026 09:34:17 am

আইপিএল থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এর জের ধরে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দুই বার চিঠি দিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার(১০ জানুয়ারি) নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তে অনড় রয়েছে।

বিসিবি ইতিমধ্যে আইসিসিকে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখানোর পাশাপাশি বিসিবি স্পষ্ট করেছে যে, মুস্তাফিজের প্রতি এমন আচরণ এখন ‘জাতীয় মর্যাদার’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের ক্রিকেটের সম্মান রক্ষার্থেই এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ থেকে দুই দফা চিঠি পাঠানো হলেও আইসিসি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ক্রিকেটপ্রেমীদের মনে এখন বড় প্রশ্ন-আইসিসি কি বাংলাদেশের চাপে ভেন্যু পরিবর্তন করবে? নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, আমরা আমাদের অবস্থানে অটল। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে চূড়ান্ত কোনো উত্তর পাওয়া যাবে।

বুলবুল আরও যোগ করেন যে, ভারতের মাটিতে খেলার ব্যাপারে বিসিবির আপত্তির বিষয়টি অত্যন্ত জোরালো। যদি ভেন্যু পরিবর্তন করা না হয়, তবে বাংলাদেশ বিকল্প পথ বেছে নেবে।
Tag
আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে